ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেন করার দাবি
ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের দাবি জোরালো হয়েছে। গতকাল বুধবার সকালে ৯ দফা দাবিতে কলাপাড়া উপজেলা নাগরিক সমাজ ৩০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করে। সেখানে বক্তারা পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু, পর্যটন শিল্পের বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনেরও দাবি জানিয়েছেন। উপজেলার রজপাড়া প্রবেশদ্বার থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জায়গায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সচেতন নাগরিক, রাজনৈতিক নেতাসহ হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন। কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভ...