ট্রাম্পের উদ্যোগ নাকচ, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের জন্মসূত্রে নাগরিকত্বের সাংবিধানিক অধিকার বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নাকচ করে ৬-৩ ভোটের রায় দেন আদালতের বিচারপতিরা। প্রধান বিচারপতি জন রবার্টস সংখ্যাগরিষ্ঠ মতামতে বলেন, যুক্তরাষ্ট্রে 'অবৈধভাবে বা অস্থায়ীভাবে অবস্থানকারী' বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া শিশুরাও সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী জন্মের সঙ্গে সঙ্গেই মার্কিন নাগরিক। ক্ষমতায় ফিরে ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ নিয়েছিলেন। তার প্রশাসনের যুক্তি ছিল, অবৈধ অভিবাসী ও অস্থায়ী ভি...