এনআইডিতে বিয়ের তথ্য গোপনের পথ বন্ধ হচ্ছে
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বিয়ের তথ্য গোপন করার পথ বন্ধ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে কাবিননামা ও তালাকনামা অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। ইসি কর্মকর্তারা জানান, সম্প্রতি বেশ কিছু ঘটনা সামনে আসায় এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। অনেকেই গোপনে বিয়ে করেন, ফলে মৃত্যুর পর উত্তরাধিকার নির্ধারণে সমস্যা হয়। আবার পেনশন সংক্রান্ত বিষয়েও বৈবাহিক তথ্য গোপনের কারণে বিভ্রান্তির সৃষ্টি হয়। এ ছাড়া তালাক হয়ে যাওয়ার পরও তা চিহ্নিত করতে অসুবিধা হয়। অন্যদিকে স্বামী বা স্ত্রীর নামে সংশোধনেও জাল কাগজপত্রের আশ্রয় নেন অনেকে। ফলে এনআইডি সংশোধনেও জটিলতা দেখা দেয়। এসব বিষয় এড়াতে স্বয়ংক্...