এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কর ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব। আয়কর ক্যাডারের ১৫ ব্যাচের এ কর্মকর্তা আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হলেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাকে এ পদে বসানোর তথ্য দিয়েছে। প্রজ্ঞাপনে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়নের কথাও বলা হয়েছে। ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে ১৫তম বিসিএস পরীক্ষায়ও নিজ ক্যাডারে প্রথম স্থান লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে আহসান হাবিব জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, ক...