বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
দেশের বরেণ্য শিল্পী, চিত্রকর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী রুবেল সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৩টা থেকেই তিনি হাসপাতালে ছিলেন। সকালে চিকিৎসকদের কাছ থেকে মুস্তাফা মনোয়ারের মৃত্যুর খবর পান। মরদেহের পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পর্কে রুবেল বলেন, মরদেহ গোসলের পর ধানমন্ডির ১ নম্বর সড়কের ১৯ নম্বর বাসভবনে নেওয়া হবে। জানাজা ও দাফনের সময় ও স্থান পরে পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। ১৯৩৫...