সন্ত্রাস-চাঁদাবাজির টুঁটি চেপে ধরার কথা বলে জাতীয়করণ করেছেন: জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জামায়াতের আমীর ও সংসদের বিরোধী নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনি বলেছিলেন, সন্ত্রাস-চাঁদাবাজির টুঁটি চেপে ধরবেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু আপনি এটাকে জাতীয়করণ করেছেন।’ আজ শনিবার বিকেলে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। ডা. শফিকুর বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। ভালোয় ভালোয় মেনে নিন। আমাদের সুড়সুড়ি দে...