মাজারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
হজরত শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সাহসী পদক্ষেপের প্রশংসা করে মন্ত্রী বলেছেন, তিনি (ডিসি) আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা সেদিকেই জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব। মাজারের আর্থিক জবাবদিহি নিশ্চিতে সরকার কোনো ধরনের ছাড় দেবে না বলেও জানান তিনি। চারদিনের সফরে আজ বুধবার বিকেলে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাজারের অর্থ ব্যবস্থার আমূল পরিবর্তনের ইঙ্গিত দেন তিনি। মাজা...