প্রধানমন্ত্রীর চীন সফরের বহুমাত্রিক বার্তা
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য মালয়েশিয়া ও চীন। বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে চলমান এই সফরের গুরুত্ব ও তাৎপর্য বহুমাত্রিক। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই সফর স্পষ্ট বার্তা দিচ্ছে– বাংলাদেশ তার ঐতিহ্যবাহী একরৈখিক পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে এখন একটি বহুমাত্রিক ও ভারসাম্যপূর্ণ কূটনীতির পথে হাঁটতে শুরু করেছে। বিশেষ করে বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জ সামনে রেখে এই সরকারের যাত্রা শুরু হওয়ায় এবারের সফরের পরতে পরতে জড়িয়ে ছিল ভূ-রাজনীতি ও অর্থনীতির এক নতুন সমীকরণ। প্রধানমন্ত্রীর এই সফরের শুরুটা হয়েছিল মালয়েশিয়া দিয়ে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা শ্রমব...