গুগল স্টোরেজে নতুন টুল
নিত্যনতুন ফিচার উদ্ভাবনে কাজ করছে মেটা। এর আগে হোয়াটসঅ্যাপে প্লাস সাবস্ক্রিপশন এনে বেশ কিছু ফিচারের সুবিধা দিয়েছিল সংস্থাটি। এবার ফেসবুকের মতো অনলাইনে নতুন বন্ধুর খোঁজ করা যাবে হোয়াটসঅ্যাপে। এর জন্য দুটি ফিচার আনা হয়েছে। একটি গ্রিন ডট অনলাইন স্ট্যাটাস ইন্ডিকেটর। অন্যটি অ্যাডভান্সড ব্যাকআপ ম্যানেজমেন্ট টুল। টুল যেভাবে কাজ করবে নতুন গ্রিন ডট অনলাইন স্ট্যাটাস ইন্ডিকেটর ফিচার কে কে অনলাইনে আছেন, তা দৃশ্যমান করবে। এর জন্য আলাদা করে চ্যাটবক্স খোলার প্রয়োজন হবে না। কোনো কনট্যাক্ট অনলাইনে থাকলে তার প্রোফাইলের ছবির পাশেই সবুজ বিন্দু (গ্রিন ডট) প্রদর্শিত হবে। ফলে একনজরেই জানা যাবে কে অনলাইন রয়ে...