কালুরঘাট বিসিক এলাকায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি, সশস্ত্র মহড়া
চট্টগ্রামে নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকার ‘ইয়ুনেস্কো’ পোশাক কারখানা লক্ষ্য করে গুলি করেছে পাঁচ দুর্বৃত্তের একটি সশস্ত্র দল। প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি করতে করতে তারা এলাকা ত্যাগ করেন। এতে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়রা বলছে, তারা আলোচিত সন্ত্রাসী বোরহান বাহিনীর সদস্য। এদিকে ঘটনার পর চান্দগাঁও এলাকার এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে বিসিক শিল্প এলাকার একটি শিল্পপ্রতিষ্ঠানের সামনে পাঁচজনের একটি দল অবস্থান নেয়। তারা প্রথমে ইয়ুনেস্কো কারখানার সামনে যান। সেখানে সিকিউরিটির সঙ্গে কথা বলেন। কথা বলার এক পর্যায়ে পাঁচজনের একজন...