‘প্রতিবেশীকে ফাঁসাতে’ হত্যা করা হয় শিশু জায়ানকে
চট্টগ্রামের পটিয়ায় পাঁচ বছরের শিশু জায়ানকে অপহরণের পর হত্যার ঘটনায় একই পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, অপহরণের প্রায় দেড় ঘণ্টার মধ্যেই শিশুটিকে হত্যা করা হয়। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক ধারণা, প্রতিবেশী একটি পরিবারকে ফাঁসানোর উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দরখীল পূর্বপাড়া এলাকার বাসিন্দা সাইফুদ্দিন (৩৯), তাঁর স্ত্রী শাহানুর আক্তার (৩৫) এবং মেয়ে সাদিয়া সুলতানা নিহা (১৯)। নিহত শিশুর বাবা শাহজাহান পটিয়া থানায় হত্যা মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার তিনজন ছাড়াও অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করা হয়েছে। জানা গে...