পুরোনো ছকে ফিরছে ব্রাজিল
মরক্কোর বিপক্ষে ড্র করায় সতর্ক হয়ে গেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। কোনো রকম ঝুঁকির পথে না হেঁটে পুরোনো ফরমেশনে (ছক) ফিরে যাচ্ছেন তিনি। সে সঙ্গে অনুশীলনে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন, যেন কোনো খবর বাইরে না আসে। এত কিছুর মধ্যেও ব্রাজিলিয়ান মিডিয়াগুলো হাইতির বিপক্ষে কোন স্টাইলে আনচেলত্তি দলকে খেলাতে পারেন, তা মোটামুটি বের করে ফেলেছে। সেই সূত্রে জানা গেছে, হাইতির বিপক্ষে পুরোনো ৪-২-৪ ফরমেশনে ফিরে যাচ্ছে ব্রাজিল। আক্রমণাত্মক ফুটবলে দলকে জয় এনে দিতে মরিয়া তিনি। ফরমেশন বদলের সঙ্গে একাদশেও দুটি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। ইবানেজ ও লুকাস পাকেতার বদলে শুরুর একাদশে জায়গা পেতে যাচ্ছেন দানিলো ও লুইজ হ...