হায়দরাবাদে মার্কিন কনস্যুলেট সড়কের নামকরণ হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’
ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবে মার্কিন কনস্যুলেট সংলগ্ন একটি সড়কের নামকরণ করা হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী ২৩ জুন আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করা হবে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভন্ত রেড্ডি প্রথম ২০২৫ সালের ডিসেম্বরে সড়কটির নাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে করার প্রস্তাব দেন। তবে যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বিরোধ ও পশ্চিম এশিয়ার সংঘাতসহ বৈশ্বিক অনিশ্চয়তার কারণে পরিকল্পনাটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরিস্থিত...