টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
নড়াইলের লোহাগড়ায় টিকটক আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী লিমন মল্লিক (২৭)-কে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দিঘলিয়া এলাকা থেকে লিমনকে আটক করে লোহাগড়া থানা পুলিশ। নিহত সুমনা ফেরদৌসী লোহাগড়া উপজেলার চর দিঘলিয়া গ্রামের ইদ্রিস মল্লিকের ছেলে লিমন মল্লিকের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি নারায়ণগঞ্জে। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, লিমন চায়ের দোকান চালানোর পাশাপাশি কাঠ কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। তার অনুপস্থিতিতে স্ত্রী সুমনা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও পোস্ট করতেন এবং বিভিন্ন পুরুষের সঙ্গে যোগাযোগ রাখতেন...