দীর্ঘ লাফে দেশসেরা ফরিদপুরের রাহিম
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ দীর্ঘ লাফে দেশসেরা হয়েছেন ফরিদপুরের এম.এ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাহিম শেখ। আজ সোমবার ঢাকা মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। পাঁচ ভাইবোনের মধ্যে রাহিম সবার ছোট। রাহিমের পছন্দ খেলাধুলা করা। সে বড় হয়ে একজন ভালো ফুটবল-খেলোয়াড় হতে চায়। রাহিমের সরকারের কাছে চাওয়া, কোনো প্রশিক্ষণ একাডেমিতে যেন তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। রাহিমের বাবা সামাদ শেখ একজন কৃষক এবং মা কৈতরী বেগম একজন গৃহিণী। সামাদ শেখ বলেন, আমরা...