ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: আশাবাদ বনাম সংশয়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ১০০ দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর ইরানের সঙ্গে শান্তিচুক্তির প্রথম ধাপ রোববার স্বাক্ষরিত হবে। তবে তেহরান এই সময়সীমা নিয়ে দ্বিমত পোষণ করেছে। ইরান বলেছে, চুক্তি স্বাক্ষর ‘আগামী কয়েক দিনের মধ্যে’ হতে পারে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রাথমিক এই সমঝোতা স্মারকের মাধ্যমে যুদ্ধবিরতি আরও ৬০ দিনের জন্য বাড়তে পারে। এই যুদ্ধ বৈশ্বিক জ্বালানি সংকট সৃষ্টি করেছে এবং বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান : বৃহস্পতিবার ইরানের খার্গ দ্বীপের তেল স্থাপনা দখলের হুমকি দেওয়ার পর ট্রাম্প বলেন, তিনি...