শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান: শাহবাজ
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধে শান্তি চুক্তিতে পৌঁছেছে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তার এই ঘোষণার কিছুক্ষণ পরই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, নিবিড় আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি হয়েছে। উভয় পক্ষ সব ফ্রন্টে, লেবাননসহ, সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করতে সম্মত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এর আগে চলতি সপ্তাহে মধ্যস্থতাকারীদের উদ...