রিটার্ন দেওয়া যাবে সারা বছর, আগে দিলে প্রণোদনা
আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করতে নতুন প্রণোদনা চালু করতে যাচ্ছে সরকার। আগামী অর্থবছর থেকে সারা বছরই রিটার্ন জমা দেওয়া যাবে। তবে যারা অর্থবছরের শুরুতেই রিটার্ন দাখিল করবেন, তারা প্রণোদনা পাবেন। করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়ানো এবং কর প্রশাসনে বছরের শেষের চাপ কমাতেই এ উদ্যোগ নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এমন পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। অর্থবিলে এ সংক্রান্ত আইনের ধারায় সংশোধনী আনা হয়েছে। বাজেট প্রস্তাব অনুযায়ী, অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের পাঁচ শতাংশ...