ঢাবি মিলিনিয়াম ব্যাচের কমিটি গঠন আহ্বায়ক করিম সরকার, সদস্যসচিব রিপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলিনিয়াম ব্যাচের(২০০০-২০০১) আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আবদুল করিম সরকারকে আহ্বায়ক ও আনোয়ার হোসেন রিপনকে সদস্যসচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনসহ অরাজনৈতিক এই সংগঠন পরিচালনা করবে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত ‘ওয়ার্কিং কমিটি’র বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। কমিটির অন্যরা হলেন-যুগ্ম আহবায়ক মাহমুদুল হক হিমেল, ইফতেখার আনাম ও প্রণব বৈষ্ণব। এছাড়া বিশেষ দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন- এনামুল হাসান(অর্থ), উবায়দুল্লাহ বাদল (প্রচার-প্রকাশনা), শাহজাহান আলী (দপ্তর), হাকিম লেবু(শিক্ষা)...