ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
চট্টগ্রাম নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাত উল্লাহ রবিনের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেছেন এক ব্যবসায়ী। মামলায় আরও আসামি করা হয়েছে ১৬ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম বাবুকে। কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন জানান, গত রোববার মামলা করেছেন মঞ্জুর আলম নামে এক ব্যবসায়ী। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ব্যবসায়ী মঞ্জুর আলম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি মোবাইল ফোনের দোকান চালান। দুই মাস আগে আসামিরা তাঁর কাছ থেকে ৯৮ হাজার টাক...