জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু সেনা বাহিনীর
দুর্গম, পাহাড়ি ও বনাঞ্চলবেষ্টিত এলাকা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু করেছে সেনাবাহিনী। প্রাথমিকভাবে এলাকাটিতে চারটি সড়ক নির্মাণ করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। আজ সোমবার ব্রিগেডের অধীনে একটি ইউনিট আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। সড়ক নির্মাণ শুরুর আগে জঙ্গল সলিমপুর আলিগরের তিন কিলোমিটার পূর্বে পাহাড়ি এলাকায় নির্মাণাধীন সড়কের স্থান পরিদর্শন করেন লে. কর্নেল মো. কামরুল আল মাসুদ। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ছিন্নমূল এলাকা থেকে আলীনগর হাইস্কুল পর্যন্ত একটি সড়ক নির্মাণ করা হবে। এছাড়া আলীনগর থেকে টেক্সটাইল এলা...