উত্তর কোরিয়ায় শি জিনপিং, কিম জং উনের রাষ্ট্রীয় অভ্যর্থনা
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। সোমবার সকালে তার আগমনের মধ্য দিয়ে ২০১৯ সালের পর এটি তার প্রথম উত্তর কোরিয়া সফর। সফরের শুরুতেই তাকে লাল গালিচা সংবর্ধনায় স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তার স্ত্রী রি সোল জু। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রকাশিত ফুটেজে দেখা যায়, কিম জং উন ও রি সোল জু হাসিমুখে শি জিনপিংকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর এলাকায় লাল গালিচা বিছানো ছিল এবং উত্তর কোরিয়ার সেনারা দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গার্ড অব অনার প্রদান করে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া পৃথক প্রতিবেদন...