প্রকাশ্যে নির্যাতনের ৪ দিনেও আইনি ব্যবস্থা নেই
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে নির্যাতনের চার দিনেও আইনগত ব্যবস্থা নেয়নি পুলিশ। পরিবারের কেউ মামলা করতে আসেনি জানিয়ে পুলিশ বলছে, এ কারণে ওই ঘটনায় নেতৃত্বদানকারীদের ধরতে অভিযান চালানো হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা। এদিকে মারধরে জড়িত ব্যক্তিরা প্রকাশ্যে চলাফেরা করছেন। গত বৃহস্পতিবার নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজারে নির্যাতনের শিকার হন ব্রাহ্মণহাতা গ্রামের বাসিন্দা হবি মিয়া (৪০)। সামাজিক মাধ্যমে এ-সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, হবি মিয়াকে গামছা দিয়ে দীর্ঘক্ষণ চোখ বেঁধে রাখা হয়। পরে দড়ি দিয়ে তাঁর হাত বাঁধে কয়েকজন। পরে তা...