নওগাঁয় ‘দেলুপি’ সিনেমার প্রদর্শনী
প্রেম, বন্ধুত্ব, বন্যায় ডুবতে ডুবতে বাঁচতে চাওয়া মানুষের গল্প, রাজনৈতিক আর দখলদারিত্ব ও প্রতিরোধের গল্প নিয়ে তৈরি সিনেমা দেলুপি। নওগাঁয় প্রদর্শনী শেষে এমনটায় অভিব্যক্তি ব্যক্ত করেন নাট্য অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রাজা ফকির। তিনি বলেন, দেলুপি আশা দেখায় স্বাধীন চলচ্চিত্র নির্মাণের, আশা দেখায় রাজনৈতিক বৈরিতা থাকার পরও এক হওয়ার। পরিচালক তাওকীর এবং তার টিমকে টুপিখোলা অভিনন্দন। শুক্রবার রাতে নওগাঁর একটি রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারের মিলনায়তনে দেলুপি সিনেমার প্রদর্শনী হয়। দর্শকেরা প্রশংসায় ভাসান চলচ্চিত্রটির পরিচালক ও তার টিমকে। দেলুপি খুলনার আঞ্চলিক প্রেক্ষাপট, মানুষের জীবন...