তিন দিনেও সাড়া মেলেনি স্বামী-সন্তানের
রাজধানীর মিরপুরে পৈতৃক বাড়িতে সেলিনা আফরোজের লাশ উদ্ধারের তিন দিনেও তাঁর কানাডা প্রবাসী স্বামী ও সন্তানদের সাড়া পাওয়া যায়নি। শ্বশুরবাড়ির আত্মীয়দের মাধ্যমে মৃত্যুর সংবাদটি তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। সেলিনার ভাগনি জামাই সমকালকে বলেন, ‘আমরা তাঁর মৃত্যুর খবরটি শ্বশুরবাড়ির আত্মীয়দের জানিয়েছি। তারা সেই খবর জানিয়েছেন কানাডায়। এখন পর্যন্ত আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। আমরা অপেক্ষা করছি, হয়তো তাঁর স্বামী-সন্তানরা দেশে আসবেন।’ গত মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মিরপুর-৬ নম্বর সেকশনের সি ব্লকের ১০ নম্বর সড়কের বাড়ি থেকে সেলিনা আফরোজের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়। চারতলা বাড়ির তৃতীয় তলায় একা থা...