ফের ট্রাম্পের অবাধ্য রিপাবলিকানরা, রাশিয়া-ইউক্রেন বিলে ভোট
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বৃহস্পতিবার একটি নতুন বিল পাস হয়েছে। এর আওতায় ইউক্রেনকে সহায়তা প্রদান ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পরিসর বাড়ানো হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে গিয়ে এই বিলটিতে ভোট দিয়েছেন রিপাবলিকান পার্টির কয়েকজন সদস্য। এর আগে প্রেসিডেন্টের ইরান যুদ্ধ সংক্রান্ত ক্ষমতা সীমিত করার প্রস্তাবে ভোট দিয়েছিলেন রিপাবলিকান পার্টির চার সদস্য। সে প্রস্তাবটিও প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ‘ইউক্রেন সাপোর্ট অ্যাক্ট’ নামের বিলটি তোলা হলে ২২৬-১৯৫ ভোটে পাস হয়। অল্প কয়েকজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদ...