পুঁজিবাজারকে ‘ইমার্জিং মার্কেটে’ রূপান্তরের অঙ্গীকার বিএসইসির নতুন কমিশনের
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান দেশের পুঁজিবাজারের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। চেয়ারম্যান হিসেবে যোগ দেওয়ার পর আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি কার্যালয়ে প্রথম সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পুঁজিবাজার ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা তানভীর গণি, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেক, নবনিযুক্ত তিন কমিশনার আইনজীবী নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান ও নাফিজ-আল-তারিক, বিএসইসির নির্বাহী পরিচালক ও পরিচালকরা। তিনি জানান, তার...