স্বাস্থ্যসেবা ও ওষুধশিল্পের সংযোগে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ
অতিসম্প্রতি ঢাকায় একটি সরকারি হাসপাতালে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় দুর্ভাগ্যবশত পেশাগত দায়িত্ব পালনরত ২২ জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গ্রেপ্তার হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল প্রাঙ্গণে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের উপস্থিতি, ভূমিকা ও সীমারেখা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে চিকিৎসক এবং ওষুধশিল্পে কর্মরত বিক্রয় ও বিপণন পেশাজীবীদের পারস্পরিক সম্পর্কের বিষয়টি প্রাসঙ্গিকভাবে সামনে আসে। চিকিৎসক এবং ওষুধশিল্পে কর্মরত বিক্রয় ও বিপণন পেশাজীবীদের পারস্পরিক সম্পর্ক বহু দশক ধরে নানামুখী আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবুও বিশ্বব্...