পানিতে ডুবে মৃত্যু সাত শিশু ও দুই কিশোর-তরুণের
দেশের ছয় জেলায় দুদিনে পানিতে ডুবে মৃত্যু হয়েছে পাঁচ শিশুসহ সাতজনের। ঈদের ছুটিতে পানিতে ডুবে প্রাণ গেছে ১২ জনের। সব মিলিয়ে সাত দিনে মারা গেছেন ২০ জন। গতকাল সোমবার শেরপুরের শ্রীবরদীতে কলাগাছের ভেলা নিয়ে খেলার সময় ডুবে মারা গেছে দুই শিশু। এদিন দুপুরে উপজেলার গোসাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো– ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. হানজালা (৯) ও নেকাবর আলীর ছেলে সিদ্দিক মিয়া (৬)। দুপুর আড়াইটার দিকে দুই শিশু বাড়ির পাশের ডোবায় কলাগাছের ভেলা নিয়ে খেলতে যায়। হঠাৎ পা পিছলে তারা পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার...