ফাইনাল হেরে ফেরার পথে গুজরাটের টিম বাসে আগুন
শিরোপা হাতছাড়ার বিষাদ নিয়ে হোটেলে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল গুজরাট টাইটান্স। রোববার রাতে মাঠ থেকে ফেরার পথে দলটির টিম বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই দ্রুত ক্রিকেটারদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়। যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয় শুভমান গিলদের। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, শর্ট সার্কিটের কারণে বাসের ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল। পরিস্থিতি বেগতিক দেখে রাস্তার ধারেই বাস থামিয়ে দ্রুত ক্রিকেটারদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অগ্নিকাণ্ডে বাসটি পুরোপুরি বিকল হয়ে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে পরবর্তীতে অন্য একটি বাসের ব্যবস্থা করা হ...