শিক্ষাঙ্গনে নৈরাজ্য প্রতিকারে করণীয়
শিক্ষাঙ্গনে অবহেলা, বৈষম্য, নীতি-নৈতিকতাহীনতা, শিক্ষার মান ও পরিবেশ নিয়ে প্রায় সর্বগ্রাসী হতাশা বিদ্যমান। এই দুরবস্থা শুধু আওয়ামী লীগ আমলের ১৬ বছরের দলবাজি ও দুর্নীতির কারণে নয়। বরং স্বাধীনতার পর থেকেই সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ব্যতিক্রমহীনভাবে যে অবহেলা, নৈরাজ্য, ক্ষমতাসীনদের আধিপত্য, দুর্নীতির চর্চা চলেছে, তারই অবশ্যম্ভাবী পরিণতি আজকের পরিস্থিতি। এই নৈরাজ্য শুধু পাবলিক বা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ নেই; বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও তা সম্প্রসারিত হয়েছে। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করলেও শিক্ষা বিষয়ে কমিশন গঠন করেনি। তবে শিক্ষা উপদেষ্টা নিজ উদ্যোগে শি...