ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর রাঙামাটি-সাজেক
ঈদের দীর্ঘ ছুটিতে পাহাড়, হ্রদ আর মেঘের অপার সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে রাঙামাটি ও সাজেক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুরা পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ছুটে এসেছেন প্রকৃতির সান্নিধ্যে কিছুটা স্বস্তির সময় কাটাতে। রাঙামাটির অন্যতম আকর্ষণ কাপ্তাই হ্রদে নৌভ্রমণ, ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, শিশুপার্ক, আরণ্যক, রাঙাদ্বীপ ও বার্গী লেক ভ্যালিসহ বিভিন্ন পর্যটন স্পটে দেখা গেছে পর্যটকদের সরব উপস্থিতি। দুই পাহাড়ের মাঝখানে থাকা ঝুলন্ত সেতুতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছেন, কেউ আবার স্মৃতি ধরে রাখতে ব্যস্ত ছিলেন ক্যামেরায়। কাপ্তাই হ্...