‘নতুন সামরিকবাদ’ অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের সামরিক শক্তি বৃদ্ধিতে উদ্বেগ
চীনের পক্ষ থেকে তোলা 'নতুন সামরিকবাদ' অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি। তিনি অভিযোগ করেছেন, চীন দ্রুত তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরি-লা ডায়ালগে কোইজুমি বলেন, চীনের প্রতিরক্ষা ব্যয় ও সামরিক কার্যক্রম ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা জাপানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি বলেন, 'যেখানে একটি দেশের কাছে বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও কৌশলগত বোমার বহর রয়েছে, সেখানে জাপানের এমন কোনো অস্ত্র নেই। তবুও জাপানকে &lsq...