কৃষি ও মৎস্য উৎপাদনে প্রতিটি সম্পদকে কাজে লাগানো হবে: কৃষিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা হবে না। কৃষি ও মৎস্য উৎপাদনে প্রতিটি সম্পদকে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হবে। শনিবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষিজমি, জলাশয়সহ সব উৎপাদনক্ষম সম্পদকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি সরকারের মূল লক্ষ্য। শিক্ষা প্রতিষ্ঠানের পুকুরসহ অব্যবহৃত জলাশয়গুলোকে উৎপাদনমুখী ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, ভিক্টোরিয়া কলেজের জলাশয়ে হালদা নদীর উন্...