‘যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ককপিট থেকে ইকোনমি ক্লাসে পাঠিয়েছে’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় সম্পূর্ণভাবেই বাদ দেওয়া হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসকে এমন তথ্য জানিয়েছেন ইসরায়েলের দুজন প্রতিরক্ষা কর্মকর্তা। টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগের আলোচনাগুলোতে ইসরায়েল মোটেও যুক্ত ছিল না। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার অগ্রগতির বিষয়টি তারা আঞ্চলিক কূটনৈতিক যোগাযোগ ও নিজস্ব গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানতে পারে। সংবেদনশীল বিষয় হওয়ায় ইসরায়েলি কর্মকর্তারা প্রতিবেদনে তাদের নাম প্রকাশ করতে চাননি। নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল লিখেছে, যুদ্ধ শুরুর আগে ট্রাম্পের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর নিবিড় যোগ...