কলকাতায় যৌথ নদী কমিশনের বৈঠক শেষ, বিবৃতি নেই
পশ্চিমবঙ্গের কলকাতায় শেষ হলো বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯০তম বৈঠক। গতকাল শুক্রবার কলকাতার নিউটাউনের ফেয়ারফিল্ড ম্যারিয়ট হোটেলে স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে বৈঠক শুরু হয়; চলে প্রায় সাড়ে তিন ঘণ্টা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈঠক শেষ হলেও সাংবাদিকদের সামনে এ নিয়ে কোনো কথা বলেননি দুই দেশের প্রতিনিধিরা। ফলে গঙ্গার পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়েছে। ১৯৯৬ সালের গঙ্গার পানির সুষ্ঠু বণ্টন নিয়ে ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছিল, তার মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। তার আগে এটি ছিল যৌথ নদী কমিশনের শেষ বৈঠক। এর আগে গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফারাক্...