গাজামুখী ত্রাণবহরে গুলি, ইসরায়েলের হেফাজতে আটক ত্রাণকর্মীরা
গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার সময় আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের একটি ত্রাণবাহী জাহাজের বহর আটকে দিয়েছে ইসরায়েল। জাহাজগুলো থেকে ৪৩০ জন ত্রাণকর্মীকে আটক করে নিজেদের হেফাজতে নেওয়ার কথা স্বীকার করেছে তারা। এর আগে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র দুই জাহাজে গুলির অভিযোগ করেছেন নৌবহরের আয়োজকরা। ভিডিও ফুটেজেও গুলির দৃশ্য উঠে এসেছে। গতকাল বুধবার এএফপি জানায়, এই ঘটনার প্রতিবাদে এবং ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের সমর্থনে আটককৃতদের মধ্যে অন্তত ৮৭ জন অনশন শুরু করেছেন। গত সপ্তাহে প্রায় ৫০টি জাহাজের এই বহর তুরস্কের একটি বন্দর থেকে গাজার উদ্দেশে রওনা হয়। কিন্তু...