প্রধানমন্ত্রীর হাতে ৪৭ বছর আগের স্মারক তুলে দিলেন গাজীপুরের জেলা প্রশাসক
গাজীপুরের সাতাশ মৌজায় দেশের প্রথম ‘জাতীয় দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউটের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার এক অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া একটি বিশেষ উপহার তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে, যেটির সঙ্গে জড়িয়ে রয়েছে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি। ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর গাজীপুরে গিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটিকে মহকুমা হিসেবে ঘোষণা করে আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার কথা বলেন। প্রায় ৪৭ বছর আগের সেই সময়ের একটি স্মারক প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন জেলা প্রশাসক। স্মারকটি হাতে নেওয়ার...