তিন বেলায় ঈদের সাজ
ঈদের সাজপোশাক ঘিরে সবারই কিছু কিছু পরিকল্পনা থাকে। নতুন পোশাকের সঙ্গে কীভাবে সাজলে তা মানানসই হবে তা নিয়েও পরিকল্পনা করেন কেউ কেউ। তবে রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদের প্রস্তুতি কিছুটা ভিন্ন হয়। এই ঈদে সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত কোরবানির মাংস গুছিয়ে ফ্রিজে রাখা, বিলানো এবং অতিথিদের আপ্যায়নের কাজে ব্যস্ত থাকতে হয়। আবার সাংসারিক নানা কাজেও সাহায্য করতে হয়। তার ওপর কখনও প্রচণ্ড গরম, আবার হঠাৎ বৃষ্টি–সব মিলিয়ে ভারী মেকআপ বা অস্বস্তিকর সাজ একদমই মানায় না। এই ঈদে মেকআপ আর পোশাক হওয়া দরকার ঘরোয়া এবং আরামদায়ক। গরম আর বৃষ্টির মধ্যে ঈদে আপনার মেকআপ কেমন হবে–তা নিয়ে পরামর্শ দিয়েছেন জারা...