সার্চ জিপিটিতে ইনডেস্ক তথ্য
যে কেউ তথ্য জানার প্রয়োজনে কিছু সার্চ করলে তার সামনে সাইটের লিঙ্ক ছাড়াও সংক্ষিপ্ত তথ্যচিত্র হাজির করে সার্চজিপিটি। তার পরিপ্রেক্ষিতে সার্চকারী নিজের প্রশ্ন রাখতে পারবেন এবং সার্চজিপিটি সে অনুযায়ী যথাযথ তথ্য অনুসন্ধানকারীর সামনে উপস্থাপন করবে। অভিজ্ঞতা ও পরামর্শ নেওয়ার জন্য কিছু সংখ্যক গ্রাহক ও প্রকাশকের জন্য সার্চজিপিটি কাজ করছে। কারণ, সার্চজিপিটি থেকে সরাসরি চ্যাটজিপিটিতে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। জানা গেছে, অনেক আগে থেকেই এআই পরিচালিত সার্চ ইঞ্জিন নিয়ে গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) কাজ করছে ওপেনএআই। ডিজিটাল বিশ্লেষকরা বলছেন, গুগল সার্চ ইঞ্জিনেও এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উপস্থিতি বেড়েছে।...