নাহিদ রানার প্রশংসায় ওমর গুল
পাকিস্তানের সামনে ৪৩৭ রানের বিশাল এক লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই রান তাড়া করে জিততে পারলে বিশ্ব রেকর্ড হবে। কারণ টেস্টে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের শক্তিশালী বোলিং মোকাবেলা করে এ মুহূর্তে বিশ্ব রেকর্ড গড়া অসম্ভব ব্যাপার পাকিস্তানের জন্য। যদিও দেশটির পেস বোলিং কোচ ওমর গুল বলছেন, জয়ের জন্যই খেলবেন তারা। সোমবার তৃতীয় দিনের খেলা শেষের সংবাদ সম্মেলনে গুল বলেন, ‘আমাদের হাতে দুই দিন আছে। আমরা পুরো সময় ব্যাট করতে পারলে জেতার সুযোগ আছে। কারণ আমরা শুধু ড্র চাই না। আমরা রান তাড়া করার জন্য প্রস্তুত। এজন্য দুই-তিনটি ভালো জুটি খুব গুরুত্বপূ...