স্টারমারের পদত্যাগের কোনো পরিকল্পনা নেই: ডেভিড ল্যামি
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখনই প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ছেন না। তিনি কবে দায়িত্ব ছাড়বেন সে বিষয়ে কোনো সময়সূচিও নির্ধারণ করেননি। সোমবার এমন তথ্য জানিয়েছেন মন্ত্রিসভায় স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী ডেভিড ল্যামি। পাশাপাশি তিনি জল্পনা-কল্পনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। এর আগে স্টারমারের সহযোগীরা ইঙ্গিত দিয়েছিলেন, আগামী মাসে অনুষ্ঠিতব্য মেকারফিল্ড আসনের উপনির্বাচনে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম যদি জয়ী হন তবে স্টারমার পদত্যাগে রাজি হতে পারেন। তবে ল্যামি বলেছেন, এখনো এ ধরনের কোনো পরিকল্পনা নেই। ডেভিড ল্যামি যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী। স্কাই নিউজকে তিনি বলেছেন, &l...