অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নয়: আইনমন্ত্রী
সর্বোচ্চ আদালতের রায়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল হলেও ভবিষ্যতে ওই সরকারে প্রধান হিসেবে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের রাখা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আইন কমিশনেও সাবেক বিচারপতিদের নিয়োগ না দেওয়ার কথা বলেছেন তিনি। মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ আইন প্রণয়নে অংশীজন সভায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানান আইনমন্ত্রী। গতকাল রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এ সভার আয়োজন করে। এতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সংসদ সদস্য তাহসিনা রুশদীর ও সানজিদা ইসলাম তুলি, ইউএ...