হরমুজের তলদেশে ক্ষমতার নতুন উৎস খুঁজছে ইরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর থেকে ফিরে যাওয়ার পর ইরানে ফের যুদ্ধ শুরুর শঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় ইরান তাদের সামরিক শক্তির বাইরেও ভিন্ন এক সক্ষমতা বা হাতিয়ারের জানান দেওয়ার চেষ্টা করছে। জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার পর দেশটি এখন হরমুজ প্রণালিতে ক্ষমতার নতুন উৎস খুঁজছে। বিশেষ করে বিশ্ব অর্থনীতির অন্যতম গোপন এক ধমনীর দিকে তারা নজর দিচ্ছে। জলপথটির তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন কেবলের মাধ্যমে এশিয়া, ইউরোপ ও পারস্য উপসাগরীয় অঞ্চলে ইন্টারনেট ও আর্থিক ডেটা আদান-প্রদান করা হয়। ইরান এখন এই কেবলের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে থেকে ফি আদায় করতে চায়। এরইমধ্যে দেশটির রাষ্ট্...