৫১ মিলিয়ন ডলারের ফান্ডিং পেলো ‘ফ্যাসেট’
লস অ্যাঞ্জেলেসভিত্তিক শরিয়াহসম্মত ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘ফ্যাসেট’ ৫১ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ পেয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা মোহাম্মদ রাফি হোসেনের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি এই অর্থ ব্যবহার করবে তাদের স্টেবলকয়েনচালিত ব্যাংকিং ও পেমেন্ট অবকাঠামো সম্প্রসারণে। প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, সিরিজ বি বিনিয়োগ পর্বে অর্থ দিয়েছে জাপানের এসবিআই গ্রুপ, বাহরাইনভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টক্রপ এবং তুরস্কের রি-পাই অ্যাসেট ম্যানেজমেন্ট। বিশ্বজুড়ে ব্লকচেইনভিত্তিক আর্থিক সেবার বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। প্রচলিত ব্যাংকিং নেটওয়ার্কের পরিবর্তে স্টেবলকয়েন ও ব...