দেশের আবহাওয়ায় চরম ভাব বাড়বে
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের আবহাওয়া বদলে যাচ্ছে। ঋতুচক্র স্বাভাবিক থাকছে না। শীতকাল ছোট হয়ে আসছে, কিন্তু শীত বেশি অনুভূত হচ্ছে। গ্রীষ্মকাল দীর্ঘ হচ্ছে, তাপমাত্রা বাড়ছে। বর্ষার আগেই বৃষ্টি ঝরছে, আবার কম সময়ে বেশি বৃষ্টি হচ্ছে। দেখা দিচ্ছে আকস্মিক বন্যা। আবার দেশের কোথাও খরা হচ্ছে, মাটি শুকিয়ে যাচ্ছে। এর মধ্যেই পৃথিবীতে সক্রিয় হতে যাচ্ছে ‘এল নিনো’। এতে দেশের আবহাওয়ায় চরম ভাব দেখা দিতে পারে। আন্তর্জাতিক আবহাওয়া ও জলবায়ু পর্যবেক্ষণ সংস্থাগুলো বলছে, এ বছরের মাঝামাঝি থেকে সক্রিয় হতে পারে এল নিনো। বিভিন্ন আবহাওয়া মডেল ইঙ্গিত দিচ্ছে, এটি শক্তিশালী বা ‘সুপার এল নিনো&rs...