করহার না বাড়ুক, আদায় হোক হয়রানিমুক্ত
কলকারখানার বিরামহীন চাকা আর বাজারের ব্যস্ত কোলাহলের পেছনে এখন এক অদৃশ্য উৎকণ্ঠা– কেমন হবে আগামীর বাজেট। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে টালমাটাল বৈশ্বিক জ্বালানি বাজার, অন্যদিকে স্থানীয় বাজারে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ। দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি তেমন ভালো নয়। এমন বাস্তবতায় ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট সামনে। নতুন করে আবার কোথায় কোথায় কর বসবে, করহার বাড়বে কিনা– তা নিয়ে আলোচনা বেশি ব্যবসায়ী মহলে। তাদের প্রত্যাশা. করহার যাতে না বাড়ে এবং কর আদায় ব্যবস্থা যাতে হয়রানিমুক্ত হয়। উৎকণ্ঠা আরও বাড়িয়েছে যখন সরকার আগেভাগেই ঠিক করে রেখেছে, বাজেটের আকার বাড়াবে। নতুন ব...