টিকা নেওয়ার বয়সের আগেই হামে আক্রান্ত শিশুরা, মারা যাচ্ছে তারাই বেশি
কুষ্টিয়া থেকে দুই মাসের শিশু সন্তান হোসাইনের হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ২৪ নম্বর ওয়ার্ডে ছোটাছুটি করছিলেন হেলাল উদ্দীন। কখনো বাচ্চা সামলাচ্ছেন, কখনো ছুটছেন ওষুধ কিনতে আবার কখনো ডাকতে যাচ্ছেন ডাক্তার-নার্সদের। তার চোখে মুখে অসহায়ত্ব। বলছিলেন, ‘সরকার নিয়ম করেছে ৬ মাসে হামের টিকা দেওয়ার। কিন্তু আমার বাচ্চা দুই মাসেই হামে আক্রান্ত। অধিকাংশ বাচ্চাদেরই এক-দুই মাস বয়সেই হাম হচ্ছে। এতে অনেকেই মারা যাচ্ছে। আমার মনে হয়- জন্মের পরপরই শিশুদের হামের টিকা দেওয়া দরকার।’ হেলালের কথার সূত্র ধরে সমকাল হাম আক্রান্তদের কিছু তথ্য সংগ্রহ করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কা...