কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২
বরিশালে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীতে ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুরে এ হত্যাকাণ্ড হয়। নিহতের নাম বাবু শিকদার (৩০)। তিনি পলাশপুর এলাকার কালাম শিকদারের ছেলে। পরিবারের ভাষ্য, ওই এলাকার কিশোর গ্যাং গ্রুপের মধুর নেতৃত্বে বাবু শিকদারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ বলেন, কিশোর গ্যাং চক্রের হামলায় বাবু নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনার সঙ্গে মাদক সংক্রান্ত বিরোধ থাকতে পারে। পুলিশ দু’জনকে আটক করেছে। নিহতের ভাই নাঈম শিকদার জান...