কাঁঠালিয়ায় সেতু ভেঙে খালে ট্রাক, যান চলাচল বন্ধ
ঝালকাঠির কাঁঠালিয়ায় পুরাতন আয়রন সেতু ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় চালক ও হেলপার আহত হয়েছেন। সেতু ভেঙে যাওয়ায় কাঁঠালিয়া-কৈখালী-বানাই-ভান্ডারিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। শুক্রবার রাত প্রায় ২টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী ঝোড়াপোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. শাহিন খান বলেন, ‘অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক বান্ধাঘাটা থেকে কৈখালীর দিকে যাচ্ছিল। ট্রাকটি পুরাতন আয়রন সেতুর ওপর ওঠার সঙ্গে সঙ্গে হঠাৎ সেতুটি ভেঙে ট্রাকটি নিচের খালে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হন। শনিবার সকালে স্থানীয়দ...